খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী ও শালিকাসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৫ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষরা এক আইনজীবীর স্ত্রী ও শালিকাসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। সোমবার বিকেলে পুরাতন সাতক্ষীরা এলাকায় এঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ মোছাঃ সোনিয়া আফরিন (৩০) ও মোছাঃ সাফিয়া খাতুন (৩২) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর সোনিয়া আফরিনের স্বামী এড.  মোঃ সাইফুল­াহ গণী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাদীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৬ এপ্রিল সকাল সোয়া ৭টার দিকে পুরাতন সাতক্ষীরা মাদ্রাসা পাড়া এলাকার ফারুক হোসেন (৪৫), ফারুক হোসেনের স্ত্রী  কুলসুম কুলসুম (৩০), তাদের ছেলে ফাহিম (১৯), মৃত সামছুর সরদারের ছেলে রবিউল ইসলাম (৪০), আরিফ  হোসেনের স্ত্রী নাসরিন (২৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ৩ মে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ৪ মে সদর থানায় সেটি এফআইআর হিসাবে গণ্য করা হয়। মামলা নং-১৪। এ ঘটনায় আসামিরা ক্ষুব্ধ হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে খুন জখম কবার পাঁয়তারা করতে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাদীর স্ত্রী মোছাঃ সোনিয়া আফরিন (৩০) ও বড় শালিকা মইনুল ইসলামের স্ত্রী সাফিয়া খাতুন (৩২) বাড়ির সামনে রাস্তার উপরে গেলে আগে থেকে সেখানে হাতে গাছ কাটা ধারালো দা, লোহার রড, শাবল সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওৎ পেতে থাকা উলে­খিত আসামিরা তাদের ওপর হামলা চালায়। এ সময় আসামি ফারুক হোসেন বাদীর স্ত্রী সোনিয়া আফরিনের মাথায় কোপ মারতে গেলে উক্ত কোপ বাম হাত দিয়ে ঠেকালে তার কনিষ্ঠা আঙুলে লেগে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। এ সময় সোনিয়া মাটিতে পড়ে গেলে আসামিরা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ডান পায়ে কোপ মেরে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আসামি রবিউল ইসলামের হুকুমে সাফিয়া খাতুনকে হত্যার উদ্দেশ্যে আসামি নাসরিন তার হাতে থাকা গাছ কাটা দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে সে বাঁচার জন্য দৌড়াইতে গিয়ে মাটিতে পড়ে গেলে উক্ত কোপ পায়ে লেগে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। হামলাকালে  বোনকে উদ্ধার করতে এগিয়ে গেলে মিজান ও মইনুল ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। এসময় মিজানের স্ত্রী মমতাজ (৩০) ঠেকাতে গেলে আসামি ফাহিমসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি তাদের হাতে থাকা লোহার রড দ্বারা মমতাজের সমস্ত শরীরে উপর্যুপরি মারপিট করে মারাত্মক জখম করে। একই সাথে বাদীর স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য দেড় লক্ষাধিক টাকা জোর পূর্বক ছিঁড়িয়া নেয় তারা। তাদের ডাক চিৎকারে বাদীসহ স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত  মোছাঃ সোনিয়া আফরিন, মোছাঃ সাফিয়া খাতুন, মমতাজ, মিজান ও মইনুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে