খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

খবর প্রতিবেদন |
০২:০৪ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ওষুধ, পানীয়, সিগারেটসহ ১১টি নির্দিষ্ট খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা খাতগুলো হলো, সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী, মোবাইল ব্যাংকিং, এম এস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ।
আদেশ সূত্রে জানা গেছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে।
এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের নির্দেশনাগুলো এ আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত বা বাদ দিতে পারবে।
জানা গেছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআর সুনির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।

প্রিন্ট

আরও সংবাদ

অর্থনীতি

প্রায় ১৫ ঘণ্টা আগে