খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

বটিয়াঘাটা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


বটিয়াঘাটা উপজেলা ভ‚মি অফিসের নবাগত সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান মোঃ ফজলে রাব্বী। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন। এ সময়  উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান-কে ফুলেল শুভেচ্ছা জানান নবাগত সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ফজলে রাব্বী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা পরিষদের সিএ মোঃ হারুনুর রশিদসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে নবাগত সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ফজলে রাব্বী তার নিজস্ব কার্যালয়ে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এসময় তিনি  কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে মতবিনিময় করেন।
এর আগে মোঃ ফজলে রাব্বী পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে