খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সিএসএস ও স্লোব বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্লোব বাংলাদেশ এবং সিএসএস -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং ও প্রাথমিক রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। 
সোমবার আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য সেক্টরের পক্ষে অনলাইনে সিএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মার্ক মুন্সী যুক্ত ছিলেন এবং আরো উপস্থিত ছিলেন পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম প্রান্থ, হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ মহসিন উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. সীমা সাহা এবং স্লোব বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোতালেব ওয়েইটার্স  নির্বাহী পরিচালক জনাব সুরঞ্জন সরকার, পরিচালক (স্বাস্থ্য) ডা. আকাশ বড়–য়া এবং প্রকল্প সমন্বয়কারী মিস ওপি মন্ডল এছাড়া ।
সমঝোতা স্মারকের আওতায় নারীদের জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করা, নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরা, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অবহিত করা এবং সন্দেহজনক বা আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসার আওতায় নিয়ে আসার বিষয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি হলেও সময়মতো স্ক্রিনিং ও রোগ শনাক্তকরণের মাধ্যমে এটি প্রতিরোধ এবং কার্যকরভাবে চিকিৎসা করা সম্ভব। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সচেতনতা ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, সুস্থ মা একটি সুস্থ পরিবার ও সুস্থ সমাজের ভিত্তি। তাই নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতার মাধ্যমে খুলনা ও আশপাশের এলাকার নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে একটি কার্যকর সহযোগিতামূলক কাঠামো গড়ে উঠবে।
“Healthy Mothers are Happy Mothers: Stop Cervical Cancer”- এই প্রত্যয়কে সামনে রেখে নারীদের ক্যান্সারমুক্ত ও সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ