খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা পারিবারিক সফরে আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাক্সক্ষী তথা খুলনাবাসীকে অবহিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। খুলনাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব তাঁর সফরের সফলতা ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, কেডিএ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন তিনি। সফরকালে তিনি রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সুধীজন ও পেশাজীবীদের সাথে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করবেন। তাঁর ভ্রমণ যেন নিরাপদ, নির্বিঘœ ও সফল হয় সে জন্য পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও সকলের নিকট বিনীতভাবে দোয়ার আহŸান জানানো হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ