খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

দৌলতপুরে মৎস্য ঘেরে ট্যাবলেট প্রয়োগ ৪-৫ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


দৌলতপুরে একটি মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের খবর পাওয়া গেছে। এতে ঘের মালিক তরিকুল ইসলাম রানার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দৌলতপুরের দেয়ানা মোল্লাপাড়া এলাকায় নিজ মৎস্য ঘেরে যান তরিকুল ইসলাম রানা। এ সময় পানির ওপর সাদা রঙের সন্দেহজনক পদার্থ ভাসতে দেখেন তিনি। পরে ঘেরের চারপাশে খুঁজে পান বিপুল পরিমাণ মরা মাছ ভেসে উঠতে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় মৎস্য কর্মকর্তাদের জানানো হলে তাঁরা এসে ঘেরের পানির নমুনা পরীক্ষা করেন। 
ঘের মালিক জানান, পরীক্ষার মাধ্যমে পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শত্র“তাবশত প্রয়োগ করা এই বিষে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪-৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি তাঁর।
নিঃস্ব হয়ে পড়া মৎস্যচাষি রানা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় ওই এলাকার মৎস্যচাষিদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

প্রিন্ট

আরও সংবাদ