খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বিহারী জনগোষ্ঠীর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


বাংলাদেশের দীর্ঘদিনের অবহেলিত বিহারী (উর্দুভাষী) জনগোষ্ঠীর দীর্ঘদিনের মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন উর্দুভাষী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। 
স্মারকলিপিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই স¤প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ দেশের বিভিন্ন ক্যাম্প ও ঘনবসতিপূর্ণ এলাকায় অত্যন্ত মানবেতর ও প্রতিকূল পরিবেশে বসবাস করে আসছে।
নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে এই জনগোষ্ঠীর পরিবারগুলো পর্যাপ্ত আবাসন, সুপেয় পানি, উন্নত পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু, কিশোর-কিশোরী, নারী ও যুবসমাজ তীব্র সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিহারী স¤প্রদায়ের মানুষও এ দেশের সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাই দীর্ঘদিনের আবাসন ও জীবনমান সংক্রান্ত সমস্যার একটি স্থায়ী, বাস্তবসম্মত ও মানবিক সমাধানের দাবি। কেবল মানবিক সহায়তা বা সাময়িক ত্রাণ নয়, বরং এই স¤প্রদায়ের জন্য সুপরিকল্পিত, মর্যাদাপূর্ণ ও টেকসই পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি আঃ ওহাব, সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক শামীমুল বাহার, ওয়ার্কিং প্রেসিডেন্ট আঃ ওয়াহিদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ