খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


নজরুল বর্ষ-২০২৬ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ পালন করছে। এরই অংশ হিসেবে সিটি কর্পোরেশনের এই আয়োজন। 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে দেশব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয় অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অবিচল, অসাম্প্রদায়িক এবং বিদ্রোহী চেতনা ধারণ করে সমাজের সকল অনিয়ম, অবিচার ও অনাচার দূর করে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
নজরুল বর্ষ পালন উপলক্ষে এর আগে মহানগরীর সকল কিন্ডাগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ গ্র“পে ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলি হচ্ছে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় একক, নৃত্য একক, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সঙ্গীত/গজল, নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রত্যেক বিভাগের ১ম স্থান অর্জনকারীদের আজ পুরস্কার বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল মঞ্জু প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদ্যাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। কেসিসি’র কর্মকর্তাসহ মহানগরীর সকল কিন্ডাগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসাসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ