খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে টোয়াস’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
০২:২৩ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)’র উদ্যোগে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সওম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল। তিনি বলেন, গত ৪ অক্টোবর সময়ের কন্ঠস্বর, মানবকন্ঠ, টাইমস টুডেসহ বিভিন্ন পত্রিকায় “সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতি” শিরোনামে একটি সংবাদ ছাপা হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। টোয়াস এই ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। টোয়াস নিবন্ধিত কোন পর্যটকবাহী নৌযানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে বন বিভাগ নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, সুন্দরবনে পর্যটকবাহী কোন জাহাজে আজ পর্যন্ত কোন দিন ডাকাতের আক্রমণ হয় নি এবং ভবিষ্যতেও সুন্দরবনের পর্যটন নিরাপদ থাকবে বলে সংশ্লিষ্ট সকল পক্ষ মনে করেন। 
তিনি বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে পর্যটনের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে বলে টোয়াস মনে করে। তিনি সংশ্লিষ্ট পত্রিকাগুলিকে ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার এবং তা প্রকাশের জন্য দুঃখ প্রকাশের আহবান জানান।  

প্রিন্ট

আরও সংবাদ