খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

নির্মাণ পণ্যের বাড়তি বাজারদর এস্টিমেটে অন্তর্ভুক্ত না করায় ঠিকাদারদের এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |
০২:২৩ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


সরকার টেন্ডারে যে মূল্য নির্ধারণ করেছে তাতে ঠিকাদাররা মাত্রাতিরিক্ত লোকশানের সম্মুখীন হবে বলে জানিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি। আসন্ন টেন্ডার বর্জনের অঙ্গীকার করে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব শেখ বদরুদ্দোজা বাবলু লিখিত বক্তব্যে বলেন বলেন, সরকার এক ব্যারেল বিটুমিনের দাম নির্ধারণ করেছে ১৩ হাজার টাকা যার বর্তমান বাজার দর ১৯ হাজার টাকা। একই ভাবে পাথরের বাজার দর বিগত বছরের তুলনায় বেড়েছে হাজার টাকা, ইটের দাম বেড়েছে প্রতি হাজাওে তিন হাজার টাকা, কয়লার দাম বেড়েছে প্রতি টনে প্রায় সাত হাজার টাকা, এভাবে প্রয়োজনিয় প্রতিটি আইটেমের দামই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী। 
তিনি বলেন, এ অবস্থায় এলজিইডি বিভাগ আগামী ৭ অক্টোবর খুলনাঞ্চলের জন্য ৪৯ কোটি টাকার টেন্ডার আহবান করেছে কিন্তু সরকার যদি উল্লিখিত আইটেমগুলির রেট বৃদ্ধি না করে পুরাতন রেটে টেন্ডার আহবান কওে তবে ঠিকাদারগণ সে টেন্ডার বর্জন করবে। কারণ এছাড়া ঠিকাদারদেও সামনে আর কোন পথ খোলা নেই। 
সরকার যদি রেট না বাড়ায় সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তওে তিনি বলে, ‘ সরকার রেট বৃদ্ধি না করলে টেন্ডার বর্জন অব্যাহত থাকবে।’ এ সময় সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ