খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

কয়রায় সংবাদ সম্মেলনে বসতবাড়ি দখলের মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদ

কয়রা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মোঃ আরাফাত হোসেন। তিনি উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে। মঙ্গলবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরাফাত হোসেন বলেন, গত ৪ অক্টোবর একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরসহ যে সকল অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। 
প্রকৃত ঘটনা হলো ওই সম্পত্তি আমাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত। আমরা সহ একই এলাকার ছদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তির ওপর নতুন করে আমরা দোকানপাট নির্মাণের সময় বিলাল হোসেন আমাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করে। তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ