খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ১ জন হাসপাতালে

কয়রা প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


কয়রায় বসতবাড়ির জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মোঃ ফজর আলী (৩৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবরা গ্রামের ফজর আলীর সঙ্গে একই এলাকার রবিউল ইসলাম গাজী (৪৫), শহিদুল গাজী (২৫), জাহিদুল গাজী (৩২) ও ফেরদাউস গাজী (২৫)-এর বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা ফজর আলীর বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ করতে থাকে। ফজর আলী এর প্রতিবাদ করলে রবিউল তাকে হাতে থাকা লোহার রড দিয়ে মারধর করে। পরে অন্যরাও তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ