খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ফকিরহাটে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


ফকিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামারুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি শেখ শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ এবিএম তৈয়বুর রহমান সেক্রেটারী আবুল আলা মাসুম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জেল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, এসআই ভবতোষ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ফকিরহাট শাখার সভাপতি শিবনাথ রায়, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ অন্যান্যরা।
মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ