খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় রবি সার্কেল মিলনমেলায় ১২ রিটেলার পেলেন সম্মাননা

পাইকগাছা প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে রবি সার্কেল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিক্রয় কার্যক্রমে উৎসাহ প্রদান এবং সংশ্লিষ্টদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাইকগাছা উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রোথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রকি বিশ্বাসের সভাপতিত্বে এবং রবি পাইকগাছা টেরিটোরির অফিসার জালিছ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন। সম্মানিত অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির খুলনা এরিয়ার ম্যানেজার সোহেল রানা এবং পাইকগাছা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোথী এন্টারপ্রাইজের হাউজ সুপারভাইজার দেবপ্রসাদ, ভিপি সুপারভাইজার মিহের মজুমদার, সিনিয়র স্টাফ সুবহান হোসেন, ইমন, আকাশ, রানাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক রবি সেলসম্যান ও স্থানীয় ব্যবসায়ীরা।
মিলনমেলায় রবি সেবার সার্কেল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন সেলসম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন এবং পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে।

প্রিন্ট

আরও সংবাদ