খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় শিশু অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা

একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করবে শিশুদের সঠিক বিকাশের ওপর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০০ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে শিশু অধিকার দিবস-২০২৬। শিশুর অধিকার হোক সুরক্ষার অঙ্গিকার  আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমি’র প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুর ইসলামের উপস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করবে শিশুদের সঠিক বিকাশের ওপর। তাই প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পুষ্টি, বিনোদন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার আহŸান জানান বক্তারা।

প্রিন্ট

আরও সংবাদ