খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


নড়াইল জেলার কালিয়া উপজেলা সার্কেল সহকারী পুলিশ সুপার রবিন হালদার বলেছেন নাগরিকগণ যাতে নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি বলেন কালিয়া উপজেলা স¤প্রীতির শহর, সেই ধারাবাহিকতা রক্ষা করে সনাতন ধর্মের আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে।
তিনি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নড়াগাতি ও কালিয়া থানায় হলরুমে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, আইন-শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষে পূজা উদযাপন কমিটি ও আইন-শৃঙ্খলাবাহিনীর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলাবাহিনী সর্তক রয়েছে। দুর্গাপূজার পূর্বে ও পূজা চলাকালীন সময়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে যাতে সনাতন ধর্মবলম্বীরা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে। নড়াগাতি থানার ওসি মোঃ হোসেন আলী বলেন, পূজার স্বেচ্ছাসেবকদের উপর সর্বোচ্চ গুরুত্ব রয়েছে। যাতে কেউ পূজায় গুজব ছড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সর্তক থাকার আহŸান জানান। কালিয়া থনার ওসি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন থানা পূজা কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, ব্যবসায়ী তপন কুমার দত্ত, বাজারের জুয়েলারি কমিটির সভাপতি গুরুদাস স্বর্ণকার, কালিয়া থানার বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌরসভা বিএনপি’র সভাপতি সেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আম্রষ্টং, বিএনপি নেতা মনিরুজ্জামান মনা, নড়াগাতি  থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির নড়াগাতি পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক বিপুল কুমার, সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ।

প্রিন্ট

আরও সংবাদ