খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ি অপূর্ব মন্ডল (৩৫) কে আটক করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার হেতাইলবুনিয়া একালার মনোরঞ্জন মন্ডলের ছেলে। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন  তালতলা ব্রিজের পূর্ব প্রান্তে রাস্তার উপর থেকে তাকে আটক করে হয়। এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত থ্রি-কোয়াটার প্যান্টের পকেট হতে ২টি পলিথিনের প্যাকেটে লুকিয়ে রাখা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ