খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত কল্পে চাহিদা বিশ্লেষণ ও চূড়ান্তকরণের লক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
রূপান্তর ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কেএম রকিবুজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক এমরান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লীড জাকিয়া নাজনিন ও রূপান্তরের পরিচালক ফারুক হোসেন। সভায় অন্যদের মধ্যে বড়দল ইউপির সাবেক প্রশাসক ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ডিপিএইচই উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ব্রাকের উপজেলা ম্যানেজার শহিদুল ইসলাম, উত্তরণের মনিরুজ্জামান জোয়ার্দ্দার, বারসিকের আসাদুজ্জামান আসাদ, মহিলা মেম্বার হাফিজা খাতুন তমা প্রমুখ বক্তব্য রাখেন।
বড়দল ইউনিয়নে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে ৭ হাজার ৫০৭টি পরিবারের মধ্যে ৫ হাজার ৪০৩টি পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা হয়েছে। নিরাপদ পানির বাইরে থাকা ২ হাজার ১০৪ টি পরিবারকে দ্রুত সময়ে নিরাপদ পানির আওতায় আনতে মাঠ পর্যায় থেকে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। এবং এলাকা ও প্রযুক্তি নির্ণয় করে কর্ম পরিকল্পনা করা হয়েছে। সভায় কর্ম পরিকল্পনা ও ১০০ শতাংশ নিরাপদ পানি কভারেজ অর্জনের রোডম্যাপ এবং স্বস্ব ওয়ার্ডের সামাজিক মানচিত্রের মাধ্যমে চাহিদা উপস্থাপন করেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সহযোগি সদস্যবৃন্দ। উত্থাপিত চাহিদা বিশ্লেষণ ও চূড়ান্তকরণের লক্ষে পরামর্শ গ্রহণ করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ