খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

সিপিবি’র নগর সম্মেলন উপলক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


আগামী ১০ অক্টোবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর শাখার অনুষ্ঠিতব্য ২৪তম সম্মেলন সফলের লক্ষে গত সোমবার সন্ধ্যায় নগরীর খুলনা হকার্স মার্কেট ও বড়বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রঙ্গলাল মৃধা, সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, মোস্তাফিজুর রহমান রাসেল, ফজলুর রহমান, মীর ওবায়দুর রহমান, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কামরুল ইসলাম খোকন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. ভবেশ চন্দ্র রায় ও যুব নেতা মোঃ তানভীর হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ