খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

সকল সেমিস্টার সিআরদের সাথে মতবিনিময় কেকেবিএইউ ভিসির

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সম্মেলন গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কক্ষেসকল বর্ষের সকল সেমিস্টারে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানে মতবিনিময় করেন।
এ সময়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, ল্যাব, সহশিক্ষা কার্যক্রমে যাতে কোনো ঘাটতি না থাকে, যদি কোনো সমস্যা থাকে সেজন্য প্রত্যেক বিভাগের সাথে সপ্তাহে একদিন মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে স্থাপিত স্পেশালাইজড কম্পিউটার ল্যাব স্থাপন, খেলার মাঠ তৈরি, ক্যাফেটারিয়া স্থাপনসহ শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

প্রিন্ট

আরও সংবাদ