খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

ছাত্রনেতা এস এম কামালের ৫ম মৃত্যুবার্ষিকী

সুন্দরবন কলেজ ছাত্রদলের স্মরণ সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি মরহুম এস এম কামাল হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়, গতকাল মঙ্গলবার। সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক জিএস ও মহানগর বিএনপি’র সাংগঠনিক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মনির হোসেন ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আরিফুর রহমান আরিফ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসমাইল হোসেন, ইভান শাহরিয়ার সোহাগ, মোঃ মুসা শেখ, সানজিদ আহম্মেদ, শেখ রিহাত এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজ ছাত্রদল নেতা রায়হান শেখ, জায়েদ হোসাইন, সাইদুল রহমান চৌধুরী তাহমিদ, আব্দুর রহিম, মোঃ নাসিরুল্লাহ শেখ,মোঃ জুবায়ের হোসাইন, এম নিয়াজ আহম্মেদ, আফ্রিদি কাব্য, আ স ম শাহীরাজ রাজা, খালিদ হাসান রাতুল, শাহরিয়ার মাহমুদ, আহসান হাবিব আছানুর, মাইশা ইফতেখার, নাঈম নেয়াজ, সিহাদ, আকিব, আহানাফ, ইউশা, জুবায়ের, আরাফ, নয়ন, তানভীর, সৌরভ, জিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসাইন আহম্মেদ।

প্রিন্ট

আরও সংবাদ