খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দু’টি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মোঃ আব্দুল­াহ (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বংশীতলা এলাকায় অস্ত্র ও গুলিসহ কয়েকজন অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল­াশি করে দু’টি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই রকিবউদ্দিন জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম আরিফ ও মোঃ আব্দুল­াহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ