খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩

স্কুল থেকে ফিরে ভাত খাওয়া হলো না মুস্তাকিনের

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বেনাপোল প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


যশোরের শার্শায় বৈদ্যুতিক মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মুস্তাকিন হোসেন চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর পিতা বাবু জানান, ছেলে মুস্তাকিন স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোঁয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সুখেন্দু কুমার মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষটি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ