খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

কেশবপুরে নানা বাড়িতে বেড়াতে এসে শাপলা তুলতে গিয়ে ২ ভাই বোনের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


যশোরের কেশবপুরে নানা বাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে পুুকুরে পড়ে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে। নিহতরা হলো-যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। নিহত নয়ন ও সুমাইয়া সম্পর্কে সৎ ভাই বোন। নয়নের বাবা আক্তার হোসেন ও সুমাইয়া এর মা জাহানপুর গ্রামের মৌসুমী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার তারা বাবা-মায়ের সঙ্গে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সকলের অগোচরে স্থানীয় একটি বিলে শাপলা ফুল তুলতে যাওয়ার পথে ইছার উদ্দিন সানার পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তারা দীর্ঘ সময় বাড়িতে না ফেরায়  তাদের বাবা-মাসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এক পর্যায়ে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু। শিশু দুটির মৃত্যুর কারনে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দু’টি তাদের নিকট হস্তান্তর  করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ