খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় গোপন বৈঠক নাশকতার অভিযোগ

ডাঃ দীন মোহাম্মদসহ আ’লীগের ৪৭ নেতাকর্মীর নামে বিএনপি নেতার মামলা

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


খুলনার ডুমুরিয়ায় গোপন বৈঠক ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডুমুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক আব্দুর রব আকুঞ্জি।  
মামলার এজাহার অনুযায়ী, রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামের একটি বাগানবাড়িতে ডুমুরিয়া ও পাশের ফুলতলা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক গোপন বৈঠকে মিলিত হন। অভিযোগ করা হয়, সেখানে তারা বর্তমান সরকারকে উৎখাত, নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা, সরকার বিরোধী ঝটিকা মিছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন।  
পরবর্তীতে কর্মকান্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২১ সেপ্টেম্বর রাতে ডুমুরিয়া থানায়  ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে  একটি  মামলা দায়ের করা হয়, মামলা নং ১৮। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করেছে।  
মামলার এজাহারে উল্লিখিত আসামিদের অধিকাংশই সাবেক জনপ্রতিনিধি, যার মধ্যে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকও রয়েছেন। এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এড. প্রতাপ কুমার রায়, মোস্তফা কামাল খোকন, সরদার আব্দুল গনি, সাংবাদিক  জাহাঙ্গীর আলম, ডাঃ দীন মোহাম্মদ  খোকা. জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার, হাসনা হেনা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।  

প্রিন্ট

আরও সংবাদ