খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনায় হেলাল

সমাজ গঠনে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


মহানগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, গুণগত শিক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিকল্প নেই।
নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নগর শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, মাদ্রাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
অন্যান্যের বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদ মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বিশ্বাস, মাদরাসা শিক্ষক পরিষদ মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, মাধ্যমিক শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সভাপতি হারুন অর রশীদ, কিন্ডার গার্টেন এসোসিয়েশন মহানগর সভাপতি ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক বিএম তৈয়েবুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মনিরুজ্জামান, প্রাক্তন শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আহাদ আলী, অধ্যাপক জাফর সাদিক, অধ্যাপক সিরাজুল ইসলাম, মাওলানা আমান উল্লাহ প্রমুখ। আলোচনা সভায় নগরীর বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে শ্রেণিকক্ষের নানা চ্যালেঞ্জ এবং শিক্ষকতার পেশাগত উৎকর্ষ সাধনের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ