খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

মহিলা দলের ২২নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা বিশৃঙ্খলার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নম্বর ওয়ার্ড কমিটিতে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় গত ৩ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় উক্ত ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহবায়ক হালিমা আক্তার খানম যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রিন্ট

আরও সংবাদ