খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় চরমপন্থী নেতা নাসিম হত্যায় অজ্ঞাত আসামি করে মামলা, ওসি প্রত্যাহার

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৪২ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


দিঘলিয়ায় গুলি করে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৫) হত্যার ঘটনায়  মামলা হয়েছে। নিহতের স্ত্রী সেলিনা বেগম মুক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।
এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার কোন কুল কিনারা করতে না পারায় ইতিমধ্যে সংশ্লিষ্ট থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে ঘাতকদের চেহারা পরিষ্কার দেখা গেলেও তাদের পরিচয় শনাক্ত কিংবা হত্যাকান্ডের নেপথ্যের রহস্য উদঘাটন করতে না পারায় থানা পুলিশের তৎপরতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকাবাসী। 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ্র প্রকাশ জানান, ওসি প্রত্যাহার কি কারনে হয়েছে উর্ধ্বতন কর্মকর্তারা জানেন। নিহতের স্ত্রী সেলিনা বেগম মুক্তি বাদী হয়ে অজ্ঞাত নামা ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং-৪ তারিখ ৫/১০/২৬। তিনি বলেন,  হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্তের মাধ্যমে দ্রুতই মূল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট

আরও সংবাদ