খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩

সারাদেশে নতুন ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে খুলনা বিভাগে ২ জনসহ ঝরে গেলো ৮ প্রাণ

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫৮ পি.এম | ০৭ অক্টোবর ২০২৬


খুলনা বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন, তাদের মধ্যে ১ জন খুলনা জেলার এবং ১ জন ঝিনাইদহ জেলার বাসিন্দা। চলতি বছরের জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা গেছে, নতুন ভর্তি ২৬৬ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন ও বেসরকারি হাসপাতালে ৪৭ জন। জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৯১ জন ভর্তি হয়েছেন খুলনা জেলায় (সরকারি ৪৪, বেসরকারি ৪৭)।
এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, বাগেরহাটে ৪২ জন, যশোরে ২৭ জন, ঝিনাইদহে ১৭ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ৯ জন, মেহেরপুরে ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মাগুরায় ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬৪৫ জন।
র্বুমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৪৩৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৫ জন ভর্তি আছেন।
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া অক্টোবরের গত ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্র“য়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে খুলনায় দুইজন, বরিশালে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দুইজন, রাজশাহীতে দুইজন ও সিলেটে একজন চিকিৎসাধীন ছিল।
বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরর্বুী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৩০ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহী ১৭৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ১৫২ জন।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৯৬ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

প্রিন্ট

আরও সংবাদ