খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩

শুরু হলো ২২ দিনের নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তেও ছিল ইলিশের দাম চড়া

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০৮ অক্টোবর ২০২৬


পদ্মা-মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘেœ ডিম ছাড়তে পারে, এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে চাঁদপুরে শেষ মুহূর্তে ইলিশের চড়া দাম। ঠিক তার আগেও চাঁদপুরের মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।
ইতিপূর্বে অনেক জেলে মাছ ধরা বন্ধ করলেও মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে কিছু জেলে মাছ ধরে চাঁদপুর মাছ ঘাটে নিয়ে এসেছেন। এসব ইলিশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছন চাঁদপুর মাছ ঘাটের ইলিশ ক্রেতা ও বিক্রেতারা।
বুধবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়। তবে শেষ মুহূর্তে  দেড় কেজি ওজনের প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা, ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তে ৪০০ মণ মাছ সরবরাহ হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কম থাকায় দাম বেশি মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অনেকেই খালি হাতে ফিরছেন।
চাঁদপুর মাছ ঘাটের ইলিশ বিক্রেতা নবীর হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞার আগের দিনে ইলিশ কম এসেছে। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।
চাঁদপুর শহরের সম্রাট বেপারী বলেন, আজকে শেষ দিন। আমরা মনে করেছিলাম আজ প্রচুর ইলিশ আসবে। কিন্তু সেই পরিমাণ ইলিশ আসে নাই। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশ একেবারেই কম, তাই দাম বেশি। এ ছাড়াও গত দুই দিনের তুলনায় আজকে মাছ অনেক কম এসেছে। আমরা আশা করেছিলাম আজ অনেক মাছ আসবে। কিন্তু চাহিদা অনুযায়ী মাছ কম এসেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ