খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৩ এ.এম | ০৮ অক্টোবর ২০২৬


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। তারা ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা হলেন, ২০১৯ শিক্ষাবর্ষের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের হোসনেয়ারা আক্তার, ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের ইসমাইল হোসেন এবং ইংরেজি বিভাগের আতিকুর রহমান। ২০২০ শিক্ষাবর্ষের কেমিকৌশল বিভাগের রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শামিমা আক্তার, ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন। ২০২১ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় মেধা বিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই ধারাবাহিকতায় এবার ১৬ শিক্ষার্থী এ পদক পাচ্ছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবির বিভিন্ন বিভাগের মোট ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। এ তালিকা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। মেধা বিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হয় বলে তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ