খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩

আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেদলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৮ অক্টোবর ২০২৬


হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের নিদের্শনা দিয়েছে দলটি। খুলনা জেলার নয়টি উপজেলা, দু’টি পৌরসভার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের দায়িত্বশীল ভ‚মিকা রাখতে নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিতপত্রে আদিষ্ট হয়ে গতকাল বুধবার (০৭ অক্টোবর) যৌথ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাক্সিক্ষত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে; সে বিষয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি, সংহতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘেœ ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বিএনপি’র নেতা-কর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্ট ও চক্রান্তকারীরা কোন অপতৎপরতা চালাতে না পারে। স্ব-স্ব এলাকায় হিন্দু স¤প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘেœ, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সে জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে পূজামন্ডপের জন্য পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিন-রাত পাহারার ব্যবস্থা করবেন। প্রতিটি ইউনিটের কার্যক্রম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার/প্রকাশ করে সাধারণ জনগণকে উৎসাহিত করতে উদাত্ত আহবান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ