খুলনা | শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

২০২৭ সালের রমজান কবে শুরু, ঈদ কত তারিখে

খবর প্রতিবেদন |
০৫:৩৭ পি.এম | ০৮ অক্টোবর ২০২৬

 

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র চার মাস রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে তৎকালীন আকাশে চাঁদ দেখার ওপর।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বছরের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়ার কারণে প্রতি বছরই হিজরি বর্ষ পঞ্জিকা গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এর ফলে প্রায় ৩৩ বছরের একটি পূর্ণ চক্রে হিজরি বর্ষের কারণে বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার সুযোগ পান বিশ্বজুড়ে মুসলিমরা।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে ওই রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ শুরু হবে এবং পরদিন সোমবার থেকে প্রথম রোজা পালিত হবে।

এ ছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ।

প্রিন্ট

আরও সংবাদ