খুলনা | শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

গ্রাহকের অর্থ আত্মসাৎ, সাতক্ষীরার নারী এনজিও সংগঠকের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ০৯ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বহেরা গ্রামের নওয়াবেকি গণমুখি ফাউন্ডেশনের গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় কর্মসূচি সংগঠক মোছাঃ সেলিনা আক্তার (৩০) কে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।  
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার যশোর জেলার ঝিকরগাছা থানাধিন মাটিকুমড়া গ্রামের স্বামী জাহাঙ্গীর আলম সাকিব এর স্ত্রী। রায় ঘোষণাকালে সেলিনা আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ মামলার অপর দু’আসামি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধিন নকীপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে শাখা ব্যবস্থাপক নাজমুল ওয়ার্সী (৪০) ও বড় কুপট গ্রামের মৃত প্রফুল­ মন্ডল এর ছেলে হিসাবরক্ষক  তপন কুমার মন্ডল (৪২) কে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে।           
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী নথীর বরাত দিয়ে জানান, নওয়াবেকি গণমুখি ফাউন্ডেশন সরকারি অর্থে পরিচালিত পল­ী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত হয়। আসামিরা ২০১৪ সালের ১৩ জুলাই থেকে ২০১৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত গ্রাহকের কিস্তি ও সঞ্চয় আদায় করে আংশিক জমা দিয়ে বাকি ১৯ লাখ ৮৮ হাজার ৮৩৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মাদ আলী তরফদার বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেন (নং-৩, তারিখ-৪/৪/২৬)। ২০১৭ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী ও দেবহাটা থানার এসআই মোঃ আব্দুল কাদের ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. মোঃ মোফাককার হোসেন মনি। 

প্রিন্ট

আরও সংবাদ