খুলনা | শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

খুলনা অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভায় গোলাম পরওয়ার

ঢাকা-খুলনা লংমার্চে দলে দলে যোগ দেওয়ার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০৯ অক্টোবর ২০২৬


সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামী উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহŸায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
খুলনাঞ্চলের মা-বোন, ছাত্র-জনতা ও শ্রমিক ভাইদেরকে এই লংমার্চে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহবান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের নায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থামবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা রূপ দিতে হবে। কাটাখালী থেকে শুরু করে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করতে হবে।
জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল­াহ এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মাওলানা মোঃ মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিযা গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, মীম মিরাজ হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, এড. মুস্তাইন বিল্লাহ, মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মুহাঃ অয়েস কুরুনী ও উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মমিনুর রহমান, জামায়াত নেতা মাওলানা মোঃ সাইফুল হাসান, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্লা, মিজানুর রহমান মলি­ক ও এ বি এম তৈয়েবুর রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ