খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

সৌদিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: বাংলাদেশ

খবর প্রতিবেদন |
১০:৫৪ পি.এম | ০৯ অক্টোবর ২০২৬


সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উলে­খ করে অবিলম্বে তা বন্ধের আহŸান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলায় নিরীহ মানুষের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়ছে। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধের জোর দাবি জানাচ্ছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরের অবকাঠামো এবং সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে পৃথক দুটি হামলা চালানো হয়। প্রথম হামলায় বিমানবন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হামলায় বিমানবন্দরে মাটিতে থাকা সৌদিয়ার একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

নিহতদের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামি রয়েছেন। এ ছাড়া হামলায় বিভিন্ন দেশের নাগরিক ও সৌদি বাসিন্দাদের কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতের মোট সংখ্যা বা তাদের সবার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

প্রিন্ট

আরও সংবাদ