খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

উপজেলা ইউনিয়ন-ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুর ১২টায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে শারদীয় দুর্গোৎসব সফলের লক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সম্মানিত অতিথি ছিলেন শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা। বিশেষ অতিথি ছিলেন আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু। সভায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলায় ৮৮৭টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা বিধানের জন্য উপজেলা-পৌরসভা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে মনিটরিং সেল গঠন করার নির্দেশনা প্রদান করেন। এই মনিটরিং সেল জেলা প্রশাসন ও পুলিশ সুপার মহোদয়ের মনিটরিং সেল এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার মাধ্যমে স্বাচ্ছন্দে পূজা-অর্চনা পালন করবে। জেলা পূজা উদযাপন পরিষদ শারদীয় দূর্গাপূজা স্বাচ্ছন্দে পালনের  জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে এসব পরিকল্পপনা বাস্তবায়ন সম্ভাব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, সুমন দাস, শিমুল কুমার দাস, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, ইঞ্জিঃ উজ্জ্বল কুমার পাল, গণেশ চন্দ্র মন্ডল, অরবিন্দ মহলদার, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, বিশ^নাথ সাহা, মাধুরী মন্ডল, দেবাশীষ কুমার দে, গোপাল চন্দ্র বণিক, শিলা রানী মন্ডল, পূর্ণিমা পাল, আশীষ কুমার সিনহা উৎপল, দিপঙ্কর মন্ডল লিটন, প্রশান্ত কুমার মন্ডল, বিশ^জিৎ পাল, অতনু কর বাপ্পা, বিপুল রায় চৌধুরী, অলোক শীল, অরবিন্দ কুমার মন্ডল, গোবিন্দ দত্ত, তরুন সরকার, তপন চক্রবর্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মন্ডল, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ^াস, নিভানন রায়, মানবেন্দ্র মন্ডল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অভিজিৎ সরকার রাহুল, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী ও প্রভাষক গোবিন্দ ঘোষ, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহা ও শংকর বালা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ^াস, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এড. অম্বিকা চরন সানা ও দিলীপ কুমার বৈরাগী, দাকোপ উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব সম্পাদক গোবিন্দ বিশ^াস ও প্রবীর রায় বাপ্পী, চালনা পৌরসভা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব চিন্ময় বিশ^াস ও অধ্যাপিকা লিপিকা বৈরাগী, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব রাম প্রসাদ রায় ও প্রভাষক বিদ্যুৎ কুমার রায়, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব অনুপম মিত্র ও রনজিত বোস বিশু, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব প্রাণ কৃষ্ণ দাস ও হিমাদ্রী শেখর দে এবং পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ মিস্ত্রি, জেলা ছাত্র ঐক্য পরিষদের শুভ মন্ডল, শুকেন্দু মন্ডল বুলবুল, অনন্ত রায় হৃদয় প্রমুখ। এছাড়া খুলনা জেলার ৬৩টি ইউনিয়ন ও ১৮ ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ