খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির একাদশ কংগ্রেস সফলে নগর কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একাদশ কংগ্রেস সফল করার লক্ষ্যে খুলনা মহানগর কমিটির সভা শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, গোলাম ফারুক মাস্টার, সাইদুল ইসলাম ও কৃষ্ণপদ ঘোষ প্রমুখ। সভায় একাদশ কংগ্রেস সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ