খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

ডিপি ওয়ার্ডের সাথে চট্টগ্রামের নিউ মুরিং কন্টিনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


৮ আগস্ট সরকার কুয়েত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ডের সাথে চট্টগ্রামের নিউ মুরিং কন্টিনার টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা চুক্তি সম্পাদন করেছে। তার প্রতিবাদে ঐদিন সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। কর্মসূচিতে পুলিশ কোনো প্রকার উসকানি ছাড়া বেধড়ক লাঠি চার্জ করে। ঘটনাস্থলে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ ২০ জনের অধিক আহত হন।
ইজারা চুক্তি বাতিল ও ঢাকায় পুলিশী হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি’র জেলা সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনোজ দাশ, বাসদের জেলার আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু। সিপিবি নেতা মোস্তাফিজুর রহমান রাসেলের পরিচালনা সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সিপিবির মহানগর সভাপতি এইচ শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বাসদের মহানগর আহবায়ক আব্দুল করিম।

প্রিন্ট

আরও সংবাদ