খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

বিপিএমপিএ খুলনার মাসিক বৈজ্ঞানিক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৭টায় বৈজ্ঞানিক সেমিনার স্থানীয় খুলনা ক্লাব লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিবাদ্য বিষয় ছিলো Neurosurgery in Khulna: From Diagnosis to Modern Neurosurgical Care। এই সায়েন্টিফিক পেপারটি উপস্থাপন করেন খুলনা বিশেষায়িত হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এসএম মনির হোসেন রেজা। সেমিনারে চেয়ারপারসন ছিলেন খুলনা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী এবং খুলনা বিশেষায়িত হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ ইব্রাহিম খলিল।
সেমিনারে শুভেচ্ছা বক্তৃতা করেন বিপিএমপিএ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ বোরহান উদ্দিন আহমেদ ও যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু। সেমিনারে সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ কাজি হাফিজুর রহমান। 
এ সময়ে সেমিনারে উপস্থিত ছিলেন ডাঃ আর. কে. নাথ, ডাঃ এম আর খান ও ডাঃ গৌতম রায়, ডাঃ এম এ হান্নান, ডাঃ এম. বি. জামান, ডাঃ মোঃ মাহমুদ হাসান লেনিন, ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ নাজদান লস্কর, ডাঃ অপু লরেন্স বিশ্বাস, ডাঃ শাহীন নওরোজী, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ আরিফা বেগম, ডাঃ মোল্লা হারুন-অর-রশীদ, ডাঃ মোঃ নুরুল হক ফকির, ডাঃ মোরশেদ আহমেদ, অধ্যাপক ডাঃ মাসুদ ইমতিয়াজ, ডাঃ প্রদীপ দেবনাথ, ডাঃ মোঃ আশফাক আহমেদ ও ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ