খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

রূপসায় বেগম জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবলে ঘাটভোগ জয়ী

রূপসা প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


খুলনার রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে ঘাটভোগ ইউনিয়নের ডোবা মাঠে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ ও শ্রীফলতলা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্রয়ে খেলা শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে পাঁচটি করে কিকেও দুই দলের মধ্যে সমতা বজায় থাকে। অবশেষে অতিরিক্ত এক কিকের লড়াইয়ে ঘাটভোগ ইউনিয়ন একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বাবু। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হাসান, আকিব জাবেদ, হাসান আলী ও তকবীর। ধারাভাষ্যকার ছিলেন খোরশেদ আলম।
খেলায় প্রধান অতিথি হিসেবে রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। তিনি বলেন, খেলাধুলা একটি জাতিকে সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও স্বাবলম্বী করে গড়ে তোলে। একটি দেশের তরুণ সমাজ যত বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে, সেই দেশের ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হবে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। তরুণদের হাতে মাদক নয়, খেলার সামগ্রী তুলে দিতে হবে। তাদের মাঠমুখী করতে হবে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ধরনের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ এবং জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা এসএম আঃ মালেক, সাইফুল ইসলাম পাইক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও ক্রীড়া সংগঠক রমেশ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আয়ূব মোল্যা, সমাজসেবক এস ওয়াহিদুর রহমান বাবু, বিএনপি নেতা মোঃ কবির শেখ, শরিফুল ইসলাম বকুল, খান আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ইজারাদার, প্রাণ গোপাল বিশ্বাস, আবুল কাশেম কালা, রাধাকান্ত শিকদার, মহিতোষ ভট্টাচার্য, শামীম হাসান, আরিফ মোল্যা, মোল্যা দুরুল ইসলাম, তপন দাস, স ম হাসিবুর রহমান, রনি লস্কর, স ম শফিকুল ইসলাম, মোকাররম হোসেন, খায়রুল আলম খোকন, মনির আহম্মেদ লস্কর, শান্তিরাম মল্লি¬ক, পূর্ণেন্দু মন্ডল, শ্যামল কুমার বিশ্বাস, শান্তিরাম মন্ডল, নাসির শেখ ও সাগর কুমার দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ