খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

রূপসায় শহিদ ফখরুল স্মৃতি সংঘ ফুটবলে মিজান একাদশ চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


খুলনার রূপসায় শহিদ ফখরুল স্মৃতি সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নৈহাটি ইউনিয়নের নেহালপুর ও শ্রীরামপুর অগ্রগামী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 
ফাইনাল খেলায় মুখোমুখি হয় মিজান ফুটবল একাদশ ও সাদি ফুটবল একাদশ নেহালপুর। খেলায় মিজান ফুটবল একাদশ ১-০ গোলে সাদি ফুটবল একাদশ নেহালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফারহান, ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন নাঈম এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মিজানুর রহমান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরাফত মোড়ল, নাসির, আশিক। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ। এর আগে খেলার উদ্বোধন করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান।
সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আঞভায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, জেলা কৃষকদল নেতা কবির শেখ, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বাবু, রাজন শেখ, অন্তর হোসেন মাসুম, মোঃ ফারুক শেখ, আলী আকবর, রাজু, মিকাইল, ওমর ফারুক, নিজাম, হাসান রশিদ, তৌহিদুল ইসলাম, ফয়সাল, আঃ রহমত, নয়ন, সোয়াইব, আনোয়ার হোসেন, বখতিয়ার সেখ, মোস্তফা মোল্যা, ইসলাম সরদার,  বাসার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ