খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

দেয়ানায় ফুটবল টুর্নামেন্ট

পরশ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন রাফিদ একাদশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে নির্জন ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাফিদ একাদশ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি অমিমাংসিত থাকলে পরবর্তীতে ট্রাইবেকারে পরশ একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় রাফিদ একাদশ।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন ডাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম বাপ্পি এবং দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের সভাপতি মনজুরুল আহসান শিপলু।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল রাফিদ একাদশ এবং রানার্সআপ পরশ একাদশের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন। এলাকাতে যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করতে এবং সুস্থ বিনোদনের আয়োজন হিসেবে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি ‘নির্জন ক্রীড়া চক্রের’ নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ