খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৪ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়াউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকার পুটে সরদারের ছেলে। তিনি সর্বশেষ ইউপি নির্বাচনে কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

প্রিন্ট

আরও সংবাদ