খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলার পৌরসভা এলাকার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাফি সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে। 
স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে মারা যায়। সিসিটিভির ফুটেজে বাড়ির পাশে ঘোরাফেরা করার দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত রাফি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা। এই দুর্ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।  জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ