খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় কেসিসির সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

খবর বিজ্ঞপ্তি |
০১:১৪ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


ডেঙ্গু সংক্রমণ কমিয়ে আনা কেসিসি’র জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিদিন আমাদের কাজ করতে হচ্ছে। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকায় চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে গণমাধ্যমকর্মী ও স্থানীয় অধিবাসীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন ওয়ার্ড এলাকা পরিদর্শন করছেন।
খালিশপুরের বারো নম্বর ওয়ার্ডের ক্যাম্পগুলির অবস্থা দুঃখজনক উল্লেখ করে প্রশাসক বলেন, এলাকাটি নগরীর সবচেয়ে ঘনবসতি এলাকার মধ্যে অন্যতম। একেকটি ক্যাম্পে হাজার হাজার পরিবারের বসবাস। অথচ এখানের সড়ক, ড্রেন ও স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। অল্প সময়ের মধ্যে এখানের বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। নিজেদের বসতি এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসি’র কাজে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 
প্রশাসক সকাল থেকে নগরীর ২৮নং ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোড ও বালুর মাঠ এলাকা, ১২নং ওয়ার্ডের ১৬নং রোড, ৭নং ক্যাম্প এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। ক্যাম্পের শিশু-কিশোরদের খেলার মাঠের দাবির প্রেক্ষিতে একটি মাঠ নির্মাণেরও উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। 
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সমাজসেবক এড. ফজলে হালিম লিটন, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, টুটপাড়া বালুর মাঠ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল গফফার, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ