খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

রূপসা মহাশ্মশান শ্মশানকালী মন্দিরে নানা আয়োজন

দুর্গাদেবীর মহালয়া আজ

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


শ্রীশ্রী দুর্গাদেবীর মহালয়া আজ শনিবার। চন্ডিপাঠের মাধ্যমে ভক্তবৃন্দ দেবী দুর্গাকে মত্তলোকে আসার আমন্ত্রণ জানাবে। আজ ভোর পাঁচটায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে মহলয়ার মহিষাসুর মদিনী এ অনুষ্ঠান দেখানো হবে। অধর্মকে নাশ ও ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দেবী দুর্গা মত্তলোকে আবির্ভূত হয়েছিলেন। দেবী এবার ঘোটকে আগমন করবেন এবং নৌকায় গমন করবেন।
এ উপলক্ষে রূপসা মহাশ্মশান শ্মশান কালী মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় চন্ডিপাঠ, আগমনী গান এবং গীতিনাট্য “মহিষাসুর মদিনী” মঞ্চস্থ হবে।
আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়াদশী শেষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 
এবার খুলনা জেলায় ৮৮৭টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 
রূপসা  মহাশ্মশান শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ মহালয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে রূপসা মহাশ্মশান শ্মশান কালী মন্দিরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ