খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

কয়রার বাগালী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী

কয়রা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন ঐ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি’র অন্যতম নেতা মোঃ আইয়ুব আলী সরদার। দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। 
মোঃ আইয়ুব আলী সরদার বাগালী ইউনিয়নের বগা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মজিবার রহমান সরদার। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। 
জানা গেছে, আইয়ুব আলী সরদার এর আগে উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কয়রা উপজেলা যুবদলের সদস্য, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য এবং বাগালী ইউনিয়ন বিএনপি’র প্রথম যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি বগা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি, বগা মদিনাতুল উলুম তালিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং বগা ইয়াং স্টার ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে সামনে রেখে বাগালী ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আগ্রহী আইয়ুব আলী সরদার। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বাগালী ইউনিয়নের অধিকাংশ বাসিন্দারা জানান, ত্যাগী নেতা হিসাবে বিএনপি’র পক্ষ থেকে তাকে মনোনয়ন দিলে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি দুর্দীনের বিএনপি’র কান্ডারি। তার এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে বিএনপি’র পক্ষ থেকে বাগালী ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলে নির্বাচনী মাঠে তার অবস্থান আরও স্পষ্ট হবে। উলে¬খ যোগ্য বিষয় হলো বাগালী ইউনিয়নে সাবেক ৩নং ওয়ার্ড অর্থাৎ, সাত গ্রামের মানুষের এখন একটাই কথা তারা সাত গ্রামের ভিতরে চেয়ারম্যান রাখতে চাই। সেই হিসাবে তার রয়েছে প¬াস পয়েন্ট। ইউপি সদস্য বিএনপি নেতা আইয়ুব আলী মনোনয়ন প্রাপ্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ