খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় জনিকে সংবর্ধনা

‎খবর বিজ্ঞপ্তি |
০১:১৬ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


‎‎খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে শনিবার খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা দিয়েছেন বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
‎‎খায়রুল ইসলাম খান জনি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ৭নং আমিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সভাপতি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
‎‎সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্যসচিব খন্দকার ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সী এবং ১ নম্বর জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ৭নং আমিনপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় খাইরুল ইসলাম জনি খানকে ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎‎বক্তারা খায়রুল ইসলাম খান জনির এ অর্জনে তাঁকে অভিনন্দন জানান এবং ক্রীড়াঙ্গণের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম স¤প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ