খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

মহানগর সিপিবি’র সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি চন্দন

বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথে হাঁটছে। ২০২৪ এর গণ-অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। মানুষ তার হারানো অধিকার ফিরে পাবে। অথচ সরকার সেই পথে হাঁটছে না। ফ্যাসিবাদী সরকার শুরু করা দেশ বিরোধী নিউ মুরিং কন্টিনার টার্মিনাল ইজারা চুক্তি করা, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, লুটপাট-চাঁদাবাজি, বিদেশে টাকা পাচার, দমন পীড়ন, মব সন্ত্রাসের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।
শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। খুলনা ডাকবাংলো বেবি স্ট্যান্ডে বেলা ১১টায় সম্মেলনে অনুষ্ঠিত হয়। 
সম্মেলনের উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ। মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনোজ দাশ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, নগর কমিটির নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নগর কমিটির নেতা মোস্তাফিজুর রহমান রাসেল।
সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে কাউন্সিল অধিবেশন শুরু হয়। 

প্রিন্ট

আরও সংবাদ